রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আনোয়ার টেকনাফ মীনা বাজার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
২০০২ সালে অস্ত্র মামলায় কক্সবাজার সদর থানায় গ্রেফতারের ১ বছর পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।