ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৪
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ঘন কুয়াশায় কারণে রাত সাড়ে ৪টা থেকে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনের কোনো সিরিয়াল নেই। এর আগে, ঘন কুয়াশার কারণে রাত ৪টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট বড় ১২টি ফেরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!