ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত্যুর আগেই নিজের কবরের উপর বসবাস

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
মৃত্যুর আগেই নিজের কবরের উপর বসবাস
ছবিতে মোহাম্মদ আলী

মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থান তৈরি করে সেখানে বসবাস করছেন মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধ। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে। তার ইচ্ছা মৃত্যুর পর ঐ স্থানেই যেন তাকে দাফন করা হয়।

শনিবার বিকেলে হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলী নিজের বাড়ির সামনে একটি কবর তৈরি করে সেখানেই বসবাস করছেন। সংসার ত্যাগী হয়ে গত তিনদিন ধরে বসবাস শুরু করেছেন সেখানে। মোহাম্মদ আলীর এ কাজে এরই মধ্যে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে।

জানা যায়, মোহাম্মদ আলী ৭০ বছর আগে গাজীপুরের চাঁনপুরের আব্দুস সামাদ খন্দকার চাঁনপুরি নামে এক পীরের কাছে মুরিদ হয়েছিলেন। ঐ পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর স্থান নির্মাণ করেছেন। মোহাম্মদ আলী এক ডজন ছেলে-মেয়ের বাবা।

Advertisement

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, মাজার তৈরি করে মোহাম্মদ আলী সেখানেই বসবাস করছেন। এক পীরের মুরিদ হয়ে তিনি এখানে মাজারটি তৈরি করেছেন। 

মোহাম্মদ আলী বলেন, মৃত্যুর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। আমার পীর সাহেবই আমাকে মাজার তৈরি করতে বলেছেন। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি।

স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ আলীর ইচ্ছা এ মাজারেই তাকে সমাহিত করা হোক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কবরস্থান
লিংক সফলভাবে কপি হয়েছে!