সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে।
.png)
বাবলু চেক জালিয়াতির একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন বাবলু।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া হাফিজুর রহমান বাবলুর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।