ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ৬ ফেব্রুয়ারি ২০২৪
টেকনাফে সাড়ে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের বেড়িবাঁধ সংলগ্ন হেলালের ঘের এলাকা থেকে ৬৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বেড়িবাঁধ সংলগ্ন হেলালের ঘের এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে সেই পোটলা থেকে ৬৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!