ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়াসার স্যুয়ারেজ লাইনে আটকা দুই শিশু, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
ওয়াসার স্যুয়ারেজ লাইনে আটকা দুই শিশু, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ওয়াসার স্যুয়ারেজ লাইন থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জেলার কোতোয়ালি থানার শুঁটকি পট্টি এলাকায় ছিঁচকে চোর সন্দেহে দুই কিশোরকে ধাওয়া দিলে তারা ভয়ে ওয়াসার স্যুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে। দৌড়ে লাইনের ভেতরে অনেক দূরে পর্যন্ত চলে যায় তারা। এরপর বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খোকন নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। পরে কনস্টেবল মাইনুল তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য জানান। একইসঙ্গে কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়।

Advertisement

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাতের স্ল্যাব খুলে ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!