শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদরের সালমা সাঈদ তাহফিজুল কুরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
রোববার ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানিয়েছেন।
.png)
তিনি জানান, মাদরাসার সাততলা ভবন থেকে দড়ি বেয়ে পালানোর চেষ্টা করে ঐ ছাত্র। এক পর্যায়ে আতঙ্কিত হয়ে ছয়তলার কার্নিশে আটকা পড়ে সে। নিচেও নামতে পারছিল না, উপরেও উঠতে পারছিল না। ভয়ে গুটিশুটি মেরে কার্নিশে বসে ছিল। এমন তথ্য জানিয়ে সাগর নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সহায়তার অনুরোধ জানান।
তার কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল কাজী রাসেল। তিনি তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ঐ কিশোরকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়। ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. সজীব মিয়া উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নেন।