বইমেলায় কবি পান্নার ‘মোমগলা মেঘ’
কবিতা পাঠককে অল্পে-গল্পে নাড়া দেয়। কিছু কথায় একজন মানুষ তার মনের সুপ্ত অনুভূতিকে টের পায় কবিতার মাধ্যমে। তাই কবি ইসরাত জাহান পান্না কবিদের বলে থাকেন, ‘ঐন্দ্রজালিক’।
কবির ভাষায় ‘একমাত্র কবিরাই পারেন কিছু শব্দে প্রেমিককে নারীর কাজলে আটকিয়ে প্রেমিকার মনে প্রেমের আবির্ভাব ঘটাতে। কবিতা কাঁদাতে জানে, জানে হাসাতে এবং বিপ্লবী মনে সাহস জোগাতে।’
বইমেলার মাধ্যমে একজন লেখক তার জগৎটা সবার কাছে তুলে ধরার সাহস পান। বইমেলা মানে লেখকের মাস, লেখকদের সময়। তাই এই মাসটা সম্মানিত লেখকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে কবি ইসরাত জাহান পান্নার তৃতীয় কাব্যগ্রন্থ, ‘মোমগলা মেঘ’। এর আগের দুই বইমেলায় তার আরো দু’টি বই প্রকাশিত হয়েছে। যেগুলো হচ্ছে- ‘কুমড়ো ফুলের দিনে’ এবং ‘শেষ মুহূর্তের রৌদ্র ছায়ায়’।
.png)
এবার তৃতীয় কাব্যগ্রন্থ ‘মোমগলা মেঘ’ নিয়ে কবি ইসরাত জাহান পান্না অনেক আশাবাদী। আগের কাব্যগ্রন্থগুলোর অনবদ্য সৃষ্টি তাকে তৃতীয়বার সাহস যুগিয়েছে। যার কারণে ‘মোমগলা মেঘ’ ২০২৪ এর বই মেলায় উড়ে বেড়াচ্ছে। দার্জিলিংয়ের পাহাড়ি মেঘের মতো কেউ ইচ্ছে করলে এই মেঘ হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারেন।
‘মোমগলা মেঘ’ পাওয়া যাচ্ছে বইমেলার স্টল নম্বর ৫০৮, ৫০৯ ( ঢাকা) এবং ৮৮, ৮৯ (চট্টগ্রাম)-এ।
কবি ইসরাত জাহান পান্না ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের সন্তান হলেও এখন তিনি চট্টগ্রামের বাসিন্দা। সেখানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগে অধ্যায়নরত ইসরাত জাহান পান্না।
ছবির ক্যাপশন: বইমেলায় কবি ইসরাত জাহান পান্নার প্রকাশিত বইয়ের প্রচ্ছদ।