ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আহম্মদ আলীর মেয়ে রুবিতা আক্তার, চট্টগ্রামের জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার কবির আহমদের ছেলে বশির আহমদ ও চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আমজারবাগ এলাকার আব্দুল শুক্কুর মুন্না। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে পুলিশ।

Advertisement

চিরিংগা হাইওয়ে থানার এএসআই দিদার বলেন, সকালে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে চকরিয়া ফিরছিল যাত্রীবাহী বাসটি। ওই সময় কক্সবাজার থেকে ওষুধ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল স্কয়ার ফার্মাসিউটিকেল কোম্পানির কাভার্ডভ্যানটি। একপর্যায়ে গাড়ি দুইটি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নারীসহ দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!