[ দেশজুড়ে ]
একশ’ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর
ছবি: ডেইলি বাংলাদেশ
মিয়ানমারে সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত বান্দরবান সীমান্ত দিয়ে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং সেনাবাহিনীসহ অন্তত ৩৩০ জন পালিয়ে এসেছেন। তাদের মধ্যে ১০০ বিজিপি সদস্যকে কক্সবাজরের টেকনাফে স্থানান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে তাদের টেকনাফে নেয়া হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে বান্দরবানের তুমব্রু সীমান্ত থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে স্থানান্তর করা হচ্ছে।
.png)
৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেলেও অনেকটা বন্ধ রয়েছে বিস্ফোরণের শব্দ। এ পর্যন্ত বিজিপি, সেনা সদস্যসহ মিয়ানমারের মোট ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!