ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা কারাগারে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আলী মর্তুজা খানের বিরুদ্ধে কোতোয়ালি থানা ও নুরুল আলম শিপুর বিরুদ্ধে খুলশি থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। বুধবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!