ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ১০ পলাতক আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
শেরপুরে ১০ পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্দ্রকোনা ইউপির বন্দটেকি এলাকার আসাদুজ্জামানের ছেলে নাজমুল, রহুল আমিন, আফছর আলীর ছেলে এনামুল, নজরুল ইসলাম, জিয়ারুল মিয়া, এনামুল হকের ছেলে হান্নান মিয়া, পৌরসভা এলাকার চরকৈয়া গ্রামের দুদু মিয়ার ছেলে রানা মিয়া, আনার মিয়া, এনামুল মিয়া ও সিরাজুল ইসলাম।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, ১০ জনের সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!