ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশির মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪
সৌদিতে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশির মৃত্যু
ছবিতে আব্দুল জলিল

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুল জলিল (৭০) নামের পাবনার ভাঙ্গুড়ার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে মক্কা নগরীর কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আব্দুল জলিলের বড় ছেলে মিজানুর রহমান। 

মৃত আব্দুল জলিলের বাড়ি উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে। তিনি পার্শ্ববর্তী চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।

Advertisement

পরিবারের লোকজন জানান, গত ২ ফেব্রুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশে স্ত্রীসহ সৌদি আরবে যান আব্দুল জলিল। গত শুক্রবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ আব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্থানীয় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মিজানুর রহমান বলেন, মা-বাবা একসঙ্গে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে তাদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার দাফন পবিত্র মক্কা নগরীতে করা হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!