সোমবার বিকেল ৩টার দিকে নিউ মার্কেট এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযানে নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তখন এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অনেক হকার আহত হয়েছেন। পাশাপাশি পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন।
জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেয় হকাররা। পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ হকারদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
.png)
কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক বলেন, আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা স্থানে যেন আবারো হকাররা বসতে না পারে সেটি তদারকি করতে আসায় তারা হামলা করেছে। এতে পুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।