[ দেশজুড়ে ]
কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরল ছোট্ট হূমায়রা
ফাইল ফটো
পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবা-মায়ের সঙ্গে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশু হূমায়রা। শুক্রবার দুপুরে হূমায়রাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে মরিচক্ষেতে যান মা হাফিজা। পরে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পানিতে ডুবে যায় শিশুটি।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিষয়টি কেউ তাদের জানাননি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!