ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
কসবায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার কালামুড়িয়া পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জামান হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার জাগুরঝুলি এলাকার চাঁন মিয়ার ছেলে ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাগাইতলা এলাকার আজিজুর রহমানের ছেলে আব্দুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, শনিবার ভোররাতে উপজেলার কালামুড়িয়া কামাল হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!