[ দেশজুড়ে ]
ইটনায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইটনা থানা। ফাইল ফটো
কিশোরগঞ্জের ইটনায় সাত কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে উপজেলা সদর ইউপির বলদা ফেরিঘাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. আলমগীর হোসেন ইটনা উপজেলার মৃগা ইউপির শান্তিপুর এলাকার পরশ আলীর ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!