[ দেশজুড়ে ]
দিনাজপুরে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরে সহায়তা কর্মসূচি-২০২৪ এর আওতায় উপকারভোগী নির্বাচিত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার জেলা শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ী, ১৩ জন ছাগল পালনকারীকে ও ৩২৮ জন গরু পালনকারীর মাঝে প্রতি জনকে ১৮ হাজার টাকা এবং বিকাশ খরচ বাবদ ৩৩৩ টাকা প্রদান করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!