শুক্রবার রাতে ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা ও কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।
ইউএনও উম্মে তাবাসসুম বলেন, রাতের অন্ধকারে উপজেলার মিরাট ১ নম্বর স্লুইচগেট এলাকায় ও নিজামপুর এলাকায় ভেকু ব্যবসায়ীরা অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিল। আর পুকুরের মাটি ট্রাক ও ট্রাক্টরযোগে সড়ক দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিল। এতে ট্রাক ও ট্রাক্টর থেকে সড়কে মাটি পড়ে সড়কের বেহাল দশা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্লুইচগেট ও নগরব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে ট্রাকচালক মুসা ও ট্রাক্টরের হেলপার মুন্নাকে আটক করা হয়। এ সময় তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
.png)
তিনি আরো বলেন, শনিবার সকালে উপজেলার পলী বাহাদুরপুর গ্রামে ভেকু ব্যবসায়ী পুকুর খনন করে পুকুরের মাটি ট্রাক্টরযোগে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে সড়কে মাটি পড়ে সড়কের ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভেকু ব্যবসায়ী আলমগীরকে ২৫ হাজার টাকা, ঈদুলকে ২০ হাজার টাকা ও ট্রাক্টরচালক আশিদুল, আশরাফুল ও রনিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।