ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটকেন্দ্র পোড়ানোর মামলায় সেই ছাত্রদল নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২ মার্চ ২০২৪
ভোটকেন্দ্র পোড়ানোর মামলায় সেই ছাত্রদল নেতা কারাগারে
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা শাহ প্রান্ত

হবিগঞ্জের চুনারুঘাটে ভোটকেন্দ্র পোড়ানোর মামলায় শাহ প্রান্ত নামে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।

গ্রেফতারকৃত শাহ প্রান্ত চুনারুঘাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। এর আগে, চুনারুঘাট পৌর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৌরসভার বড়াইল গ্রামের মৃত আ. কাইয়ুমের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি জেলার চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভোটকেন্দ্র) আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ মামলায় শাহ প্রান্তকে প্রধান আসামি করা হয়। 

ওসি হিল্লোল রায় জানান, এর আগেও এ মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা ও পুলিশ অ্যাসল্টসহ তিনটি মামলা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!