ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ট্রাক ও সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৩ মার্চ ২০২৪
রাঙ্গামাটিতে ট্রাক ও সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিহত ওমর সালেহীন- ফাইল ফটো

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সালেহীন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার। তবে, তার বাবার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজে গণিত বিষয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়িপাড়া নামক স্থানে বরইছড়ি-ঘাগড়া সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওমর সালেহীন মারা যান। এ সময় সিএনজির দুই যাত্রী আহত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!