[ দেশজুড়ে ]
কালীগঞ্জে ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষে মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে ও পরিবেশক সমিতির নসিমনচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে দ্রুতগতিতে নসিমন চালিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলেন ঐ যুবক। এ সময় গেটম্যান তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। এ সময় গেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মেহেদী। পরে তার গাড়ি বাঁচাতে গিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ঐ যুবক ট্রেনে কাটা পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!