[ দেশজুড়ে ]
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত
ফাইল ফটো
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে শাবলু মিঞা নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাবলু শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
এসআই খায়রুল বাসার জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে শাবলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুনীল পাল বলেন, বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হন। পরে শুনলাম সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!