নিহত সাদেক মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনে পাশে প্রস্রাব করতে যান সাদেক। প্রস্রাব শেষে রেললাইনে উঠতেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
.png)
জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু এর আগেই মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।