[ দেশজুড়ে ]
খুলনায় ট্রেনে কাটায় প্রাণ গেল তরুণের
ফাইল ছবি
খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। সোমবার দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হিজবুল্লাহ (১৭) বাগেরহাটের চিতলমারী এলাকার মো. রুহুল আমীনের ছেলে। সে স্থানীয় একটি গ্যাসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো ও খুলনার নির্জন আবাসিক এলাকায় খালার বাড়িতে থাকতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খালিশপুরের মুজগুন্নি নেছারিয়া মাদরাসার বিপরীত পাশে রেললাইনে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হিজবুল্লা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!