ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নয়ন দাস নামে এক যুবক নিহত মৃত্যু হয়েছেন। 

শনিবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন দাস পার্বতীপুর পৌরশহরের নতুন বাজার খোলাহাটি রোড এলাকার নারায়ণ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন নয়ন। একসপ্তাহ চিকিৎসা শেষে দুইদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় তাকে। শনিবার বিকেলে পার্বতীপুর-রংপুর রেলপথের ছোট বৃত্তিপাড়া এলাকায় লাইনে বসে ছিলেন নয়ন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল লালমনিরহাট এলাকা হওয়ায় তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!