[ দেশজুড়ে ]
পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ফাইল ফটো
পাবনায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেললাইন দিয়ে হাঁটছিলেন ওই যুবক। এ সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী জিআরপি পুলিশের ওসি মো. হাবিবুর রহমান জানান, রাত পৌনে ১০ টার দিকে খবর পেয়ে জিআরপি পুলিশের একটি টিম পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তবে সে মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিলেন। নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!