[ দেশজুড়ে ]
বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জাহিদ খান ঝলক। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিপক্ষরা এই হত্যায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউপির মধ্যপাড়া এলাকায় জাহিদের নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত নয়টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ হাসান ঝলককে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!