[ দেশজুড়ে ]
চাঁদপুরে অটোরিকশা-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয় হয়েছেন।
বুধবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে বুলু বেগম (৬০) নামে নারী যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি আহত মামুন, বিল্লাল ও আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!