ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪, ২১ মার্চ ২০২৪
পঞ্চগড়ে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার দন্ডপাল ও পামুলি ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ।

জানা যায়, দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদফতরের এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার দন্ডপাল ইউনিয়নের বেংহারী এলাকার বিবি ব্রিকস ও পামুলি ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার পিডিপি ব্রিকস নামের দুই ইটভাটাতে জেলা প্রশাসনের অনুমিত ব্যতিত ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ ও ফাঁপা ইট তৈরির না করার অপরাধের সত্যতা মেলে। পরে বিবি ব্রিকসের মালিক সফিউল্লাহ ও পিডিপি ব্রিকসের মালিক পরিমল দেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সাময়িকভাবে ইটভাটা দুইটির চলমান কার্যক্রম স্থগিতের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ জেলা পুলিশের একটি দল ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, বিভিন্ন ইটভাটাতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে দেবীগঞ্জের দুইটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!