[ দেশজুড়ে ]
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটায় ২টি হরিণের চামড়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউপির গাববাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিন চরদুয়ানী ইউনিয়নের মো. ফিরোজ এর ছেলে আবু বকর, জাহাঙ্গীর আকনের ছেলে ফিরোজ আকন ও হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ হাওলাদার।
.png)
পাথরঘাটা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের দুইটি চামড়াসহ ৩ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!