এছাড়া বাদ যোহর নিহতদের স্মরণে জেলার সব মসজিদ,মন্দির, গীর্জা,প্যাগোডায় বিশেষ মোনাজাত করা হয়।
শহিদ হাসান চত্বর ও একাডেমি মোড়ে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়।
.png)
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভীষিকাময় ২৫ মার্চ কালরাত্রীতে নিরীহ নিরাপরাধ বাঙালি জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমার, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সোমবার রাত ১১ টার দিকে জেলাজুড়ে এক মিনিট প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হবে।