ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বোমা বিস্ফোরণে নিহত ১, আহত দু’জন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ২৭ মার্চ ২০২৪
মাদারীপুরে বোমা বিস্ফোরণে নিহত ১, আহত দু’জন
ছবি: প্রতীকী

মাদারীপুরের কালকিনিতে বোমা তৈরি করেতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। বুধবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।

নিহত মোদাচ্ছের শিকদার (৪৫) বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন: একই এলাকার আহত হারুণ ঢালী ও দাদন ঢালী।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আড়িয়াল খাঁ নদের পাড়ে বসে কয়েকজন হাতবোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়। এই খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

তিনি বলেন, নিহত মোদাচ্ছেরের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!