ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১২ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৩১ মার্চ ২০২৪
নিখোঁজের ১২ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভোগাই নদী থেকে বসির আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রোববার সকাল ৯ টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ৯ টার দিকে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। নিহত বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউপির কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বসির আলী শনিবার রাত ৯ টার দিকে মদ্যপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার ব্রিজের উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পাড় হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। নদীতে নামলে ১৫-২০ ফুট গর্তের পানিতে ডুবে যান তিনি। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য নদীতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধান না পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি অবগত করা হয়। পরে রোববার সকাল ৯ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থল ভোগাই নদী থেকে বসিরকে উদ্ধার করতে সক্ষম হন। 

Advertisement

নালিতাবাড়ীর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে বসির মিয়াকে উদ্ধার করতে সক্ষম হই। 

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, নাকুগাঁও ব্রিজ সংলগ্ন ভোগাই নদী থেকে বসির মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও ওসি জানান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!