[ দেশজুড়ে ]
সিলেটে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
ছবি: সংগৃহীত
সিলেটের ভোলাগঞ্জ যাওয়ার পথে একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়া।
তিনি জানান, সাদাপাথর পরিবহনের বাসটি অন্তত ২০ পর্যটক নিয়ে সিলেট নগরীর আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিলো। পথে ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায়। পরে ৯৯৯ এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!