ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৩ এপ্রিল ২০২৪
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা চুরি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম।

তিনি বলেন, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

Advertisement

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলামী ব্যাংকের এই এজেন্ট শাখার একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভি ক্যামেরা নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ করা হয়নি।

এদিকে বুধবার দুপুরে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি করেছে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করে অস্ত্রধারীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!