ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৫, ২ এপ্রিল ২০২৪
কুষ্টিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ ও সদর উপজেলার হরিনারয়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে খোকসার কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের শিশু কন্যা জান্নাতি খাতুন (৩) ও রতন হোসেনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মুসলিমা খাতুন খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ঐ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জান্নাতি খাতুন ও মুসলিমা খাতুন সম্পর্কে চাচাতো বোন।

এদিকে, সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিয়াসাদ (১০) নামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়। সে স্থানীয় ইউপি সদস্য ইন্তাজ শেখের ছেলে। রিয়াসাদ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

Advertisement

খোকসা থানার ওসি আননুর জায়েদ জানান, বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!