[ দেশজুড়ে ]
কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ফটো
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পশ্চিম খাঁড়ঘর গ্রামের মাহির মোস্তাকিম তাজ (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশু মাহির ঐ গ্রামের ব্যবসায়ী মিজানুরের ছেলে।
রোববার সকালে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝুপুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝুপুয়া গ্রামে নানার বাড়িতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় মাহির। পরে স্থানীয়রা মাহিরকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মাহিরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তার ফুফু আছমা আক্তার
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!