মারা যাওয়া শিশু আবদুল্লাহ ভিটিপাড়া গ্রামের মো.জাহাঙ্গীর আলমের বড় ছেলে।
জানা গেছে, বেলা ১০টার দিকে শিশু আব্দুল্লাহ তার মায়ের হাতে খাবার খেয়ে বাইরে খেলতে বের হয়। সে খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি ডুবায় পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশু আব্দুল্লাহকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পচা ডুবায় তাকে দেখতে পান।
.png)
পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু আব্দুল্লাহর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।