বুধবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের উদ্যোগে সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বাচিপের আহ্বায়ক ডা. সারোয়ার হোসেন শুভ। সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ আল মামুন রনি।
.png)
সভায় বক্তারা বলেন, চিকিৎসক-কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাচিপ সবার কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। নরসিংদী জেলা স্বাচিপ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। সবার বিপদে একজোট হয়ে সহযোগিতা করা হবে। চিকিৎসক, কমকর্তা, কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. মাহমুদুল কবীর বাশার কমল, জেলা হাসপাতালের আরএমও ডা.পলাশ মোল্লা, বিএমএর সাবেক সভাপতি এটিএম গোলাম দস্তগীরসহ জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা।