শনিবার (১৬ মার্চ) উপজেলার উত্তর আলগি এলাকায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে রাতেই তার ভাই আরিফ মিয়াকে আসামি করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা করেন।
নিহত হাশেনারা বেগম (৫০) মনোহরদী উপজেলার উত্তর আলগী এলাকার নূরু মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।
.png)
স্থানীয়রা জানান, আরিফ প্রায়ই মাদকসেবন করতেন। মাঝে মাঝে মাদক খাওয়ার টাকা না পেলে বাড়িতে অশান্তি ও বাবা মাকে মারধর করতেন। আজ তিনি তার মাকে শাবল দিয়ে আঘাত করে মেরে ফেলেছেন।
মামলা সূত্রে জানা যায়, বৃদ্ধ মা-বাবার উপার্জনের উপর নির্ভরশীল ছেলে আরিফ। দুপুরের খাবার কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ মা হাশেনারা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। পরে হাসপতালে নেয়ার পথে হাশেনারা বেগম মারা যান।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, ঘটনার পরপরই মনোহরদী থানা পুলিশ আরিফকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।