ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:০৯, ১২ মার্চ ২০২৪
কেন্দুয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
প্রতীকী ছবি।

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে বিল্লাল মিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বলাইশিমুল ইউপির রাজিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল মিয়া ওই গ্রামের সোহেল রানা ও সেলিনা আক্তারের ছেলে।

জানা যায় সোমবার বিকেলে অন্যান্য দিনের মতো বাড়ির সামনে খেলা করতে যায় শিশু বিল্লাল। খেলার কোনো এক ফাঁকে পাশের পুকুরের পানিতে ডুবে যায় শিশু বিল্লাল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরে বিল্লালকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বলাইশিমুল ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান রাজিবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক।

Advertisement

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, উপজেলার রাজিবপুর গ্রামের সোহেল রানার শিশু পুত্র বিল্লাল মিয়ার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং রাতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!