মঙ্গলবার দুপুরে কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আমির হানজালা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমির হামজা কাশিয়ানী উপজেলার রাতইল ইউপির চাপতা গ্রামের হেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে মধুমতি বাঁওড়ে বড় ভাই সপ্তম শ্রেণির ছাত্র আমির হামজার সঙ্গে গোসল করতে যায় আমির হামজা। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বড় ভাই আমির হামজালা চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজাখুঁজি করে আমির হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)