[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে পিকআপচাপায় কিশোর নিহত
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপচাপায় রানা শেখ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা শেখ নীচু মাজড়া গ্রামের মো. ফারুক শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার।
তিনি জানান, মাজড়া এলাকার নীচু মাজড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল রানা শেখ। এ সময় দ্রুতগামী একটি পিকআপ রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!