ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ৬

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ২২ মার্চ ২০২৪
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী সুন্দরবন নামে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অজ্ঞাত নামা একজন নারী নিহত হয়েছেন।  নৌকা ডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ভৈরব-আশুগঞ্জ মেঘনা নদীতে ভৈরবের দিকে ফেরার পথে এ দুঘটনা ঘটে। এ ঘটনা নিশ্চিত করেছেন নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের এএসপি হুমায়ুন কবীর আকন্দ।

জানা যায়, শুক্রবার বিকেলে ভৈরব সেতু এলাকায় মেঘনা নদীর পাড় থেকে ১৬ জন যাত্রী নিয়ে আশুগঞ্জ সোনারামপুর চরে ঘুরতে যায়। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে ভৈরবে ফেরার পথে মাঝ নদীতে পর্যটনবাহী নৌকাটিকে একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও নৌ পুলিশ ৯-১০ জনকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাতনামা এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তোফাজ্জল হক নামে এক যুবককে আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Advertisement

নিখোঁজদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল এবং তার স্ত্রী আনিকা বেগম ও তার দুই সন্তান। 

নিখোঁজ আনিকা বেগমের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়নপুর এলাকার দড়িকান্দি গ্রামে। তাছাড়াও ভৈরব শহরের আমলাপাড়া গ্রামের বেনন দে, রুবা দে ও আরদে নিখোঁজ হন।

সুন্দরবন ভ্রমণতরীর মালিক নজরুল ইসলাম জানান, দীর্ঘ বিশ বছর ধরে ভৈরব থেকে আশুগঞ্জ চরে যাত্রী পারাপার করেন। শুক্রবার সন্ধ্যায় সোনারামপুর চর থেকে ভৈরব ব্রিজের নিচে ফেরার পথে একটি বাল্কহেড তার নৌকায় পেছনে ধাক্কা দিলে মাঝ নদীতে ১৬ যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। 

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা জানান, নৌকা ডুবির ঘটনায় ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল, তার স্ত্রী ও দুইসন্তানসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নদীতে ট্রলারটি উদ্ধারের জন্য চেষ্টা করছে।

নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের এএসপি হুমায়ুন কবীর আকন্দ জানান, মেঘনা নদীর আশুগঞ্জ সোনারামপুর চরে থেকে পর্যটক বাহী নৌকা ভৈরবে আসার পথে বাল্কহেডের ধাক্কায় দিলে সুন্দরবন নামে ভ্রমণতরী ডুবে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল, তার স্ত্রী ও দুই সন্তানসহ ৬ জন নিখোঁজ হয়। খবর পেয়ে নৌ পুলিশ নদী থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ নদীতে রয়েছে। অভিযুক্ত বাল্কহেডটি আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!