বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন- একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক।
পুলিশ জানায়, মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। সকাল ৭টার দিকে মরুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আহত হন আরো দুইজন। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
.png)
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিস।