[ দেশজুড়ে ]
ফতুল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, মনির হোসেন ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পথে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনির মারা যান। ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!