শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে। আহতরা হলেন- পারভেজ আলম ও সাব্বির আহমেদ। তাদের অবস্থা আশঙ্কাজনক।
.png)
জানা যায়, শনিবার সাড়ে ১০টার দিকে সাইফুল তার দুই সহযোগী পারভেজ আলম ও সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাহুবল ইসলামাবাদ থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে মোটরসাইকেলকে একটি ট্রাক্টর চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিনা ফারহীন বলেন, আহত পারভেজ আলম ও সাব্বির আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।