[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফাইল ফটো
রাজধানী যাত্রাবাড়ীর কুতু্বখালী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালামের মেয়ে লামিয়া জাহান সুমি জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সদর তল্লা এলাকায় থাকেন তারা। তার বাবা যাত্রাবাড়ি এলাকায় ভ্যানে মালামাল টানতেন।
.png)
সুমি আরো জানান, ভোরে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তার বাবা। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!