রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার গাজীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল উড়াং নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হন বিশাল উড়াং। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় বিশাল উড়াং মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)